1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের নেতৃত্বে জেলা শহরের চরগুরিয়া এলাকায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। এছাড়া মাদারীপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউল হক বাবলু খালাসী, শিরখাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান সান, কৃষক দলের শিরখাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালোয়ার মাতুব্বর, ইউনিয়ন বিএনপির মোঃ সোহেল মাতুব্বর এবং শিরখাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ নাজমুল হোসেন।

এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র রক্ষায় অবদান এবং ত্যাগের কথা তুলে ধরেন। তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট