1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাগুরায় পুলিশ সুপার মহোদয়ের বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

মাগুরায় পুলিশ সুপার মহোদয়ের বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল ০৩:০০ ঘটিকায় মাগুরা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেডে মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা,বিপিএম,পিপিএম,মহোদয়ের বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে মাগুরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। বক্তারা গুণী এই পুলিশ কর্মকর্তার এহেন মানবিক কর্মকান্ডের ফলে তিনি মাগুরা জেলা পুলিশ এবং মাগুরাবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।”
শেষে পুলিশ সুপার মহোদয় মাগুরা জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মাগুরা জনাব মোঃ মিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা জনাব নিশাত আল নাহিয়ান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট