1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিল্টন বৈদ্যের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিল্টন বৈদ্যের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মেহেদি হাসান সোহেল

মাদারীপুর রাজৈরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার বাদ যোহর মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্যের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলের সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতা–কর্মীদের উপস্থিতি ছিল

 

আয়োজকদের ভাষ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। মাহফিলে হাত তুলে তাঁর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি রেজাউল করিম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্য, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক তাজুল মাতব্বর, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির মৃধা এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা–কর্মী।

 

দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে মিল্টন বৈদ্যের সমর্থকরা দলে দলে যোগ দিলে ঈদগাহ মাঠে এক প্রার্থনামুখর পরিবেশ তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট