1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে স্বর্নালঙ্কার চুরির দুর্ধর্ষ ঘটনায় মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে চুরির ঘটনায় জড়িত ০৩ জন আসামী গ্রেফতারসহ চোরাইকৃত প্রায় ০৩ ভরি স্বর্ণলঙ্কার, চুরি হওয়া ফোন ও রুপার নুপুর উদ্ধার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সিএমপি’র আকবরশাহ থানা পুলিশের অভিযানে স্বর্নালঙ্কার চুরির দুর্ধর্ষ ঘটনায় মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে চুরির ঘটনায় জড়িত ০৩ জন আসামী গ্রেফতারসহ চোরাইকৃত প্রায় ০৩ ভরি স্বর্ণলঙ্কার, চুরি হওয়া ফোন ও রুপার নুপুর উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাদী আবুল কালাম আজাদ (৩৯) আকবরশাহ থানাধীন শাহী বাস কাউন্টারে চাকুরী করেন। সে আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী, ডি-ব্লক, প্লট নং- ৮৫, মাহবুব সাহেবের বিল্ডিং নীচ তলা এলাকায়
বাসায় স্ব-পরিবারে বসবাস করেন। গত ২৭/১১/২০২৫ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় সে নিজ কর্মস্থলে চলে যান। একই তারিখ বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকার সময় তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী (২৬) বড় মেয়েকে কোচিং-এ পৌঁছানোর জন্য ঘরে তালা দিয়ে বের হয়ে যায়। মেয়েকে কোচিং-এ দিয়ে একই তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার সময় বাসা এসে দেখতে পান যে, তাদের বাসার দরজার ছিটকিনি কাটা ও তাদের বাসায় থাকা আলমারী ভাঙ্গা এবং আলমারীতে থাকা নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা, একটি মোবাইল, ০১টি স্বর্ণের নেকলেস, যাহার ওজন-১(এক) ভরি ১০(দশ) আনা, ০১টি স্বর্নের চেইন ১০(দশ) আনা, ০৩টি স্বর্নের কানের দুল, ওজন-১২(বার) আনা, ০১টি স্বর্নের ব্রেসলাইট, ০৭(সাত) আনা, ০৫ টি আংটি, ওজন ০৭(সাত) আনা সর্বমোট ০৩(তিন) ভরি, ১৪ (চৌদ্দ) আনা, মূল্য অনুমান-৭০০০০০/- (সাত লক্ষ) টাকা, ০১ জোড়া রূপার নুপুর, ওজন-০৩(তিন) ভরি, মূল্য অনুমান
-৫০০০/- টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। বাদীর এইরূপ অভিযোগের ভিত্তিতে আকবরশাহ থানার মামলা নং-০৭, তারিখ-০৫/১২/
২০২৫ খ্রিঃ,ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পর তাৎক্ষণিক আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই সাজ্জাদ, এসআই ইলিয়াছ মাদবর, এসআই রিমন ঘোষ, এএসআই জসিম ও ফোর্স সহ আকবরশাহ থানার একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আকবরশাহ থানার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০৬/১২/২০২৫ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন হারবাতলী জয়ন্তিকা আবাসিক এলাকার হারবাতলী (মঞ্জুর বাড়ি) হতে ঘটনার সহিত জড়িত আসামী ০১। মোঃ জুয়েল (৩২), ০২। মোঃ হৃদয় (২১), ০৩। মোঃ শরীফ(২৮)
দেরকে গ্রেফতার করেন। বর্নিত আসামীদেরকে চোরাইকৃত স্বর্ণ ও মোবাইলের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত ০১ নং আসামী জুয়েল এর নিকট হতে চোরাইকৃত ০১টি ০১(এক) ভরি ১০(দশ) আনা ওজনের স্বর্ণের নেকলেস, ০৯(নয়) আনা ওজনের ০১টি স্বর্নের চেইন, ০২(দুই) আনা ওজনের কানের দুল, ০৪(চার) আনা ওজনের স্বর্ণের তৈরি ০৪(চার)টি স্বর্ণের আংটিসহ মোট ০২(দুই) ভরি ০৯(নয়) আনা স্বর্ণ উদ্ধার করা হয়। ০২ নং আসামী মোঃ হৃদয় এর নিকট হতে চোরাইকৃত মোবাইল এবং ০১ জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়। ০৩ নং আসামী মোঃ শরীফ চুরির ঘটনার সময় ২ জন আসামীকে সহায়তা করেছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট