1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকলে নবাগত পুলিশ সুপার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকলে নবাগত পুলিশ সুপার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আজ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উপস্থিতিতে কেন্দ্রীয় রোলকল গ্রহণ করেন।

রোলকলে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকলকে পূর্ণাঙ্গ ড্রেসরুল ও ড্রেসকোড যথাযথভাবে অনুসরণ করে ইউনিফর্ম পরিধানের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ফোর্সের খাবারের মান, ছুটি, ব্যারাকে অবস্থান, খেলাধুলা, বই পাঠ, বিনোদনসহ সার্বিক কল্যাণমূলক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি জনসাধারণের সাথে সদাচরণ নিশ্চিত করতে হবে। যারা দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেবে, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। একইসাথে অপেশাদার আচরণ পরিহার করে মাননীয় আইজিপি মহোদয় ও রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

উক্ত কেন্দ্রীয় রোলকলে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট