1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা আদাবর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় ও বিএসটিআইর মোবাইল কোর্টের অভিযান ১টি প্রতিষ্ঠানকে জরিমানা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঢাকা জেলা আদাবর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় ও বিএসটিআইর মোবাইল কোর্টের অভিযান ১টি প্রতিষ্ঠানকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআইর অভিযান
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ২৯-১২-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর আদাবর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে
১। মেসার্স সহিল ফিলিং স্টেশন, ১৯/ই, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭ এর জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। যাচাইকালে ১টি ডিজেল ডিসপেনসিং ইউনিট ও ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিট পরিমাপে প্রতি দশ লিটারে যথাক্রমে ৪০ মি.লি কম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়
২। সোহরাব সার্ভিস স্টেশন লি:, ০৪ নং দক্ষিণ কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২১৬ এর জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। যাচাইকালে ২টি অকটেন ডিসপেনসিং ইউনিট ও ৩টি ডিজেল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ নির্ধারিত টলারেন্সের মধ্যে কম-বেশি পাওয়া যায়। নির্ধারিত টলারেন্সের মধ্যে থাকলেও ত্রুটিপূর্ণ ইউনিটগুলোর জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। দ্রুততার সাথে প্রতিটি ইউনিটের পরিমাপ সঠিক করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব রাভী মোহাম্মদ ইতমাম, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট