1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

জি,এম জিয়াউল হাসান (জিল্লুর) ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনার ৬ নম্বর ঘাট এলাকার পল্টুনে বন্ধুদের সাথে বসে থাকা অবস্থায় শুভ সাহা নামের এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে একটি ট্রলারযোগে কয়েকজন সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এখনো পর্যন্ত পুলিশ ওই যুবকের কোন সন্ধান বের করতে পারেনি। অপহরেণর শিকার শুভ সাহা’র পরিবার তার সন্ধান পেতে খালিশপুর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন । তবে এখনো পর্যন্ত কোন মামলা পুলিশ নেয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

অপহরণের শিকার শুভ সাহা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কৃঞ্চনগরের দিপঙ্কর সাহা’র পুত্র। বর্তমানে খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় ভাড়া থাকেন তারা।

শুভ সাহার পরিবার সুত্র জানায়, গতকাল ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় ৬ নম্বর ঘাট এলাকায় বন্ধুদের সাথে বেড়াতে যায় শুভ। তার বন্ধুদের সাথে ঘাটের পল্টুনে বসে চা পান করছিলো। রাত আনুমানিক ৯ টার দিকে একটি ট্রলারযোগে কয়েকজন সন্ত্রাসী এসে অস্ত্রের মুখে শুভ সাহাকে ট্রলারে তুলে নিয়ে চলে যায়।

এবিষয় জানতে পেরে রাতেই পরিবারের সদস্যরা খালিশপুর থানায় গিয়ে ঘটনা জানান। থানা থেকে বলা হয় চেষ্টা করা হচ্ছে তার সন্ধানের। সকালে মামলা নেয়া হবে। আজ ৪ ফেব্রুয়ারি সকাল থেকে পরিবারের সদস্যরা থানায় ধরনা ধরলেও বিকেল ৪টা নাগাদ মামলা নেয়া হয়নি। তাছাড়া অপহরণের শিকার শুভ সাহারও কোন সন্ধান মেলেনি।

এবিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান নবদিগন্ত কে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের সণাক্ত করনে আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট