1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার নিমগাছি বাজারে ভয়াবহ আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সলঙ্গায় ২ দিনব্যাপী সিরাত মাহফিল অনুষ্ঠিত বিয়ের চার মাসেই থামল মুন্নির জীবন, যৌতুকের ১০ লাখ টাকার দাবিতে নির্যাতনের অভিযোগ বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, বগুড়া
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: এবার চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। পরে ভিকটিম ৯৯৯ কল করে বিষয়টি জানালে ট্রেনে ডিউটিরত পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। এব্যাপারে ভিকটিম বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা বিবরনে জানাযায়,সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে সিমা বেগম (৪৪) নামের এক নারী যাত্রী উঠেন। এসময় ওই ট্রেনের ক্যান্টিনের বয় আব্দুল কুদ্দুস (২২) তাকে ক্যান্টিনের সিটে বসার ব্যবস্থা করে দেন। একপর্যায়ে ট্রেনটি নাটোর রেল স্টেশন থেকে ছাড়ার পর ক্যান্টিনের বয় কুদ্দুস নারী যাত্রী সিমা বেগমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ভিকটিম ৯৯৯ কল করে বিষয়টি জানালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের নির্দেশে ওই ট্রেনে ডিউটিরত পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষিত নারী সিরাজগঞ্জ সদর উপজেলার চক কোববাদ দাস পাড়ার সোহরাব হোসেনের মেয়ে। ধর্ষক আব্দুল কুদ্দুস নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরের মৃত মাসুদ রানার ছেলে বলে জানা গাছে। এব্যাপারে ভিকটিম বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষণের সময় ওই ট্রেনে ডিউটিরত দুই পুলিশ ও তাকে শারীরিক লাঞ্চিত করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এঘটনায় পুলিশ জারিত থাকার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ও সি দুলাল উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন পুলিশের জরিত থাকার ব্যাপারটি আমরা তদন্ত করে দেখছি। যদি প্রমাণিত হয় তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এব্যাপারে মঙ্গলবার সকালে পাকশি রেলওয়ে জেলা পুলিশের এসপি সার্কেল আলম হোসেন সান্তাহার রেলওয়ে থানা পরিদর্শন করেছেন। #

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট