1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাগুরার শিশুটির বোনের লোমহর্ষক জবানবন্দি। - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

মাগুরার শিশুটির বোনের লোমহর্ষক জবানবন্দি।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আউয়াল ফকির
সম্পাদক

বুকটা ফেটে যাচ্ছে, মাথার ভেতর ঝড় উঠছে। ইচ্ছে করছে মাগুরার থানায় গিয়ে পুরো পরিবারটাকে তাদের প্রাপ্য সাজা দিয়ে আসি! এমন বিকৃত প‌রিবারও দে‌শে আছে!

শিশুটির বোন যা বললো—

“আমার স্বামী ও তার ভাই আগেও বিয়ে করেছিল। তাদের দুজনের স্ত্রী একসাথে বাসা ছেড়ে চলে যায়। একজন না হয় যেতে পারে, কিন্তু দুজনই কেন? নিশ্চয়ই আমার শ্বশুর তাদের সাথেও এমন কিছু করেছে।

আমার শ্বশুর বিভিন্ন সময়ে আমাকে জড়িয়ে ধরতো। যখন স্বামীকে জানালাম, সে উল্টো আমাকে মারধর করলো। মাকে জানালাম, মা বিশ্বাস করলেন, কিন্তু সংসার ভাঙবে বলে আমাকে আবার সেই বাসায় পাঠিয়ে দিলেন। যাদের কাছেই বলেছি, কেউ বিশ্বাস করেনি।

হয়তো কোনো এক রাতে আমার কপালেও আমার বোনের মতোই এমন কিছু ঘটতো…

পুরো পরিবার আমার শ্বশুরের এই চরিত্রের কথা জানে, তবু সবাই মিলে ধামাচাপা দিতে সাহায্য করতো।

রাতের খাবার খেয়ে আমি, বোন ও আমার স্বামী ঘুমিয়ে পড়ি। আমার স্বামী নাকি দরজা খুলে দেয় এবং বাইরে তুলে নিয়ে এই কাজ ঘটেছে। ঘরের ভেতর ঘটলে তো আমি একটু হলেও টের পেতাম।

আমার ছোট বোন বলেছে – আমার স্বামী ও শাশুড়ি দুজনেই দেখেছেন, আমার শ্বশুর কীভাবে আমার ছোট বোনের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। কিন্তু তারা কিছুই বলেনি!

আমি যখন আমার বোনকে পেলাম, সে তখন ফ্লোরে পড়ে ছিল। আমাকে বললো, ‘আপু, খুব কষ্ট হচ্ছে…’

আমি ভাবলাম হয়তো ঠাণ্ডা লেগেছে… আমি বুঝতেই পারিনি কী ভয়ংকর কিছু ঘটে গেছে!

বোন যখন আমাকে জানালো, আমার শ্বশুর তাকে ধর্ষণ করেছে। আমি আমার স্বামীকে বললাম, ‘তোমার বাবা আমার বোনের সঙ্গে এমন করেছে। এর আগেও আমার সঙ্গে করার চেষ্টা করেছিল। আমি কী আমার বাবা-মাকে ফোন করে জানাবো?’

এ কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করলো এবং দরজা বন্ধ করে দিলো। পুরো পরিবার মিলে আমাকে হুমকি দিল— ‘তোর বোনকে মেরে ফেলবো!’

সকাল বেলা দরজা খোলা হলে দেখি, আমার ছোট বোনের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, গলায় আঘাতের চিহ্ন… ও ছটফট করছে!

ওরা সবাই মিলে আমার বোনকে শেষ করে দিতে চেয়েছিল। হয়তো আশপাশের মানুষজন এসে যাওয়ায় মারতে পারেনি।

আমার শাশুড়ি মেয়ে মানুষ হয়েও আমাদের কষ্টটা বুঝেনি। সেও তাদেরকে সহযোগীতা করেছে। আমি সবার সর্বোচ্চ শাস্তি চাই।’

এখানে বলে রাখা ভালো, এরা শিশুটিকে জ্বীনে ধরেছে বলে, এলাকার কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ জানায় এটি মোটেও জ্বীনের কাজ না। কী হয়েছে সত্য বলেন।

এদিকে ডাক্তারেরা জানিয়েছে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।
এবারবলেন! এই শ্বশুর, শাশুড়ি, স্বামী! এই পুরো পরিবার বেঁচে থাকার যোগ্য?

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট