1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত: শিক্ষিকা আহত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত: শিক্ষিকা আহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৬৭) নামে এক ব্যাটারি চালিত টমটম চালক নিহত ও খন্দকার নিশাত নামে যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত স্কুল শিক্ষিকা নিশাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আদমদীঘি সদরের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আনোয়ারুল হক পল্টুর স্ত্রী ও শিশু নিকেতন কেজি বিদ্যালয়ের শিক্ষিকা। নিহত চালক আব্দুল মান্নান আদমদীঘির সালগ্রামের কাজেম উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আদমদীঘি হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিশাত নামে ওই শিক্ষিকাকে আব্দুল মান্নান তার ব্যাটারি চালিত টমটমে তুলে নিয়ে বগুড়া-নওগাঁ -মহাসড়ক দিয়ে শিশু নিকেতন বিদ্যালয়ে যাবার সময় উল্লেখিত সময়ে হাসপাতালের মোড়ে টমটম ঘুরানোর সময় বগুড়াগামী একটি মিনি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসময় টমটম উল্টে ঘটনাস্থলেই চালক আব্দুল মান্নান নিহত ও শিক্ষিকা খন্দকার নিশাত গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট