1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
এসএসসি পরীক্ষার সেন্টারে আগুন। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসএসসি পরীক্ষার সেন্টারে আগুন।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঠাকুরগায়ের প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুটি কক্ষ ও একটি স্টোর রুম। এই স্কুলটি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় জেলার অন্যতম একটা পরীক্ষা কেন্দ্র। পুড়ে যাওয়া কক্ষ দুইটির মধ্যে একটি পরীক্ষা কেন্দ্রের রুম।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্রসহ চেয়ার-টেবিল পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখানও নিশ্চিত নই কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সব কিছু খতিয়ে দেখবে।
তিনি আরও জানান, এ ঘটনার কারণে চলমান এসএসসি পরীক্ষা ব্যাহত হবে না। পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট