1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কয়রার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মালিক কে জরিমানা কয়রা (খুলনা) প্রতিনিধি: কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২১ মে বেলা ১:৪০ মিনিটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের ইউনুচ গাজীর পুত্র লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও মৃত সোহরাব হোসেনের পুত্র আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কয়রার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মালিক কে জরিমানা কয়রা (খুলনা) প্রতিনিধি: কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২১ মে বেলা ১:৪০ মিনিটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের ইউনুচ গাজীর পুত্র লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও মৃত সোহরাব হোসেনের পুত্র আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কপোতাক্ষ নদের গোবরা গ্রামের সীমানায় বালু উত্তোলনের খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ঘটনাস্থলে যান। তার উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা সেখান থেকে ট্রলার নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে আসেন।

নির্বাহী অফিসারও তাদের পিছু নিয়ে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার এস আই তন্ময় কুমার ও ইউএনও অফিসের পেশকার রিপন আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট