1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খালেদা জিয়ার স্মরণে সলঙ্গায় সাংবাদিকদের দোয়া - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

খালেদা জিয়ার স্মরণে সলঙ্গায় সাংবাদিকদের দোয়া

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

 সিরাজগঞ্জ প্রতিনিধি : গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক,আপোষহীন নেত্রী, 

বিএনপি’র চেয়ারপারসন ও তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় সলঙ্গায় সাংবাদিকদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বাদ আছর “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকদের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।তার মৃত্যুতে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” পরিবার গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন বক্তারা।এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,দেশের রাজনীতি ও উন্নয়নে তার অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন),হোসেন আলী (ভোরের দর্পণ),কে এম আলামিন (বাংলাদেশ সমাচার),,জিএম স্বপ্না (রূপালী বাংলাদেশ),ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম),লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ),কারিকুল ইসলাম সুমন (মানবজমিন),সোহেল রানা (নয়া দিগন্ত),আখতার হোসেন হিরন (মুক্ত খবর),আব্দুর রহিম (কলম সৈনিক) ও সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।  মিলাদ ও দোয়া মাহফিলে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।পরিশেষে আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের সকল গুনাহ মাফ ও তার রুহের মাগফিরাত কামনাসহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট