1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনারঃ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

খুলনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনারঃ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক, খুলনা।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন একটি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা। আপনারা যুদ্ধ করেছিলেন বলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। রক্তে কেনা এই ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সকলের সার্বিক সহযোগিতা করার জন্য উদ্বাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা; জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা; জনাব শ ম বাবর আলী, যুদ্ধকালীন কমান্ডার; জনাব মোহাম্মদ মনিরুজ্জামান আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ড, খুলনা; জনাব মোঃ আবু জাফর আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, খুলনা এবং বেগম নুর নাহার, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাকিব রায়হান এর গর্বিত মাতা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট