1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনার কয়রায় বজ্রপাতে জেলের মৃত্যু - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে ৬০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযানে ডাকাতি হওয়া ৪০০ বস্তা চাউল ট্রাক উদ্ধারসহ ডাকাত আটক ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনার কয়রায় বজ্রপাতে জেলের মৃত্যু

জিল্লুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার (খুলনা) ঃ

খুলনার কয়রা উপজেলায় বজ্রপাতে মোঃ ইদ্রিস গাইন (৪৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস গাইন উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ এছাক গাইনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ আল লাভলু জানান, “ইদ্রিস প্রতিদিনের মতো আজও মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট