1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলায় পলাতক আসামি জানে আলম অপু গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলায় পলাতক আসামি জানে আলম অপু গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ০১ আগস্ট ২০২৫
গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। অপুকে সহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় জানে আলম অপু ও মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ নামে দুইজন নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদ এর গুলশানের বাসায় গিয়ে ফ্যাস্টিটের দোসর অ্যাখ্যা দিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে পুলিশে দেওয়ার হুমকি প্রদান করা হয়। এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী তাদের হাতে নগদ ১০ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ১৯ জুলাই রাত আনুমান ১০:৩০ ঘটিকার সময় বাকি টাকার জন্য পুনরায় ওই বাসায় গিয়ে হুমকি প্রদান করে আসে। ২৬ শে জুলাই বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় ১৫/২০ জন সহ আবারো তারা উক্ত বাসায় যায় এবং চাঁদার অবশিষ্ট ৪০ লক্ষ টাকা দাবি করে। এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী সিদ্দিক আবু জাফর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করলে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল হতে ১। আব্দুর রাজ্জাক রিয়াদ, ২। মো. সাকাদাউন সিয়াম, ৩। সাদমান সাদাব, ৪। ইব্রাহীম হোসেন মুন্না ও ৫। মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় ঘটনার সাথে জড়িত জানে আলম অপু সহ অন্যান্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় গুলশান থানায় চাঁদাবাজির একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট