1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিবি যশোর কর্তৃক বিশেষ অভিযানে কেশবপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর থেকে উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

ডিবি যশোর কর্তৃক বিশেষ অভিযানে কেশবপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর থেকে উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
গত ০৫/১০/২০২৫খ্রিঃ তারিখ বেলা অনুমান ০১.৪০ ঘটিকায় অত্র মামলার বাদী মোঃ শাহরিয়ার নাফিজ(৩০) এর কর্মস্থল – কেশবপুর থানাধীন সাহাপাড়াস্থ “ব্রাক প্রজেক্ট” অফিসের গ্যারেজ হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদীর ব্যাবহৃত একটি FZ-V2 মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় মর্মে বাদীর এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার কেশবপুর থানার মামলা নং -১০(১১)২৫ রুজু হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ লাভলু হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মোঃ সবুজ (২৯)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কাকশিয়ালী এলাকা হতে সালাউদ্দিন গাজী(৩৮)কে গ্রেফতার করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক পুনরায় শ্যামনগর থানার চিংড়াখালী গ্রামস্থ আবু বক্কর সিদ্দিক এর বসত বাড়ি হতে ঘটনায় বাদীর চুরি যাওয়া FZ V-2 মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী মোঃ সবুজ (২৯) এর বিরুদ্ধে ০৫(পাঁচ) টি এবং সালাউদ্দিন গাজী (৩৮) এর বিরুদ্ধে ০৩ (তিন) টি চুরি মামলা রয়েছে।

আসামিদেরকে ইং-০৯/১১/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সবুজ শেখ(২৯)
পিতা- জহুরুল, মাতা-বেবি খাতুন
সাং-মাজাট ফুলতলা, থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরা।
২। সালাউদ্দিন গাজী(৩৮)
পিতা-মৃত আহসান গাজী @ হাসান গাজী, মাতা-মৃত ময়না বেগম
সাং-কাকশিয়ালী, থানা- কালিগঞ্জ,জেলা-সাতক্ষীরা।

উদ্ধারঃ
১। একটি FZ V2 মোটরসাইকেল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট