
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
গত ইং-০৫/১২/২০২৫খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১০.৪০ ঘটিকায় বাদী মোঃ চঞ্চল হোসেন(৪০) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেক পোষ্ট চঞ্চল এগ্রো ইঞ্জিনিয়ারিং নামীয় প্রতিষ্ঠানের বিপরীত পার্শ্বে হাজী ইয়াকুব আলী মার্কেটের ভিতরে গাড়ি পার্কিং প্লেসে হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদীর ব্যাবহৃত একটি ইয়ামাহা এফজেড এ ভার্সন-থ্রী মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখা, যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ লাভলু হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কুদরত মোল্লা (৩২), পিতা- তোফাজ্জেল মোল্লা, সাং- উত্তর সুতালড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোটর সাইকেল চুরির মূলহোতা ওহিদুল শেখ(৩৫) এবং তার সহযোগি লিটন শেখ মনিরুজ্জামান শেখ(৪৫) দ্বয়কে খুলনা জেলার রুপসা থানা এলাকা হতে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা অত্র মামলায় চুরি যাওয়া মোটরসাইকেল লিটন এর কাছে বিক্রি করেছে বলে জানালে তাদের সহযোগিতায় ইং-০২/০১/২৬ তারিখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি টোল প্লাজার রাস্তার উপর হতে মোঃ লিটন মিয়া(২৮) ও মোঃ প্রান্ত মিয়া(২৪) দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মোটরসাইকেল চোর এবং ক্রয়বিক্রয় কারী চক্রের সক্রিয় সদস্য।
আসামিদেরকে যথাযথ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। কুদরত মোল্লা (৩২)
পিতা- তোফাজ্জেল মোল্লা, সাং- উত্তর সুতালড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।
২। অহিদুল শেখ(৩৫)
পিতা-মৃত ইসমাইল শেখ, সাং-বড় সন্নাসী, থানা-রামপাল, জেলা-বাগেরহাট।
৩। লিটন শেখ মনিরুজ্জামান শেখ(৪৫)
পিতা-মৃত ছামছু শেখ, সাং-খাদ্দার ০৯ নম্বর ওয়ার্ড, থানা-বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট।
৪। মোঃ লিটন মিয়া(২৮)
পিতা-মোঃ কুদ্দস মোল্লা, সাং-মন্ডলগাতী, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা।
৫। মোঃ প্রান্ত মিয়া(২৪)
পিতা-মৃত আব্দুল হালিম মিয়া, সাং-রামচন্দ্রপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল।
উদ্ধারঃ
একটি সুজুকী জিক্সার মনোটন মোটরসাইকেল, যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ল-50-1086
ইঞ্জিন নং-BGAI-686434
চেসিস নং- RMBL-NG4BW-116082