1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলায় যোগদানকৃত ৫ পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাচ পরিধান করেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

ঢাকা জেলায় যোগদানকৃত ৫ পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাচ পরিধান করেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলায় যোগদানকৃত ৫ পুলিশ সদস্য সম্পূর্ণ মেধায়, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হন।

এ উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক (দক্ষিন) জনাব মোঃ তরিকুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাচ পরিধান করিয়ে দেন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নব পদপ্রাপ্ত কর্মকর্তারা নতুন দায়িত্ব পালনে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং জনগণের জানমাল রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং নতুন পদমর্যাদায় সফলতা কামনা করেন এবং ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এ গৌরবময় মুহূর্তকে আরও বর্ণিল করে তুলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট