
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলার ধামরাই থানা কর্তৃক বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, অফিসার ইনচার্জ, ধামরাই থানা-এর নেতৃত্বে গঠিত চৌকস টিম ইং- ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৫৫ ঘটিকায় ধামরাই থানাধীন চৌটাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ধৃত—
মোঃ আমিজ উদ্দিন @ আমেজ উদ্দিন (৬০)
গ্রাম– চৌটাইল দক্ষিণপাড়া, থানা– ধামরাই, জেলা– ঢাকা
এর বসতবাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।