1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার): আজ (২৯ জুলাই ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ‘৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত এবং আরএফএল ও এসিআই কোম্পানির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ছেলেদের Professional Squash Association (PSA) চ্যালেঞ্জ ট্যুর ২০২৫ এবং মেয়েদের World Squash Fedaration (WSF) ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট ২০২৫ শীর্ষক দুটি প্রতিযোগিতা একসাথে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ইরান, মালয়েশিয়া, কুয়েত, ভারত ও শ্রীলংকার পেশাদার খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচসমূহ শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে স্কোয়াশ খেলাটিকে নতুন প্রাণ ও গতি দেওয়ার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে সেনাবাহিনী সহায়তা করে যাবে ইন-শা-আল্লাহ।”

সমাপনী অনুষ্ঠানে দেশি ও বিদেশি খেলোয়াড়গণ ছাড়াও অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি লজিস্টিকস্ এরিয়া, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট