1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা - নব দিগন্ত ২৪
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার জামায়াতে ইসলামী শহর শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক প্রারম্ভিক সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারঃ ডিবি যশোরের অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ ০৩ জন আটক পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোরের পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে যশোর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ শ্রমিকদের মুখে হাসি—ঈদের পাঁচ দিন আগেই বেতন’ বোনাস পরিশোধ সলঙ্গা ইউনিয়নে ২৭৬০ জন হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বগুড়া শেরপুর রানীরহাট বাজার সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর বগুড়া আদমদীঘিতে যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল: শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ভিডিও ভাইরাল হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার

দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় আজ ১৪ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ০২:০০ ঘটিকায় দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি থানার বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পুলিশ সুপার মহোদয় জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় নিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি থানার মেসে উন্নতমানের খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও দামুড়হুদা সার্কেল (ভারপ্রাপ্ত); জনাব শেখ মেসবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গাসহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট