1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ, একটি বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান - নব দিগন্ত ২৪
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলা পুলিশের একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ সদস্য এএসআই(সঃ) মোঃ রাশেদ আলী- এর অকাল মৃত্যুতে পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের গভীর শোক নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ, একটি বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান রাজশাহী মহানগরী বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ যাচাই বিএসটিআই, ভ্রাম্যমান আদালতের অভিযান যশোর বেনাপোলে সাংবাদিক জাহিদুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান কলারোয়া সীমান্তে বিজিবির মাদক/চোরাচালান বিরোধী অভিযানে তেইশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ডিবি (উত্তর), জেলা পুলিশ ঢাকা ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ডাকাত আটক দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আরাফ বাংলাদেশের ঈদ উপহার ও ইফতার বিতরণ। বগুড়া সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ

নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ, একটি বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
১। মেসার্স অর‍্যানজ লিমিটেড, জামগ্রাম, কাহালু, বগুড়া প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানটিকে পণ্যে সঠিক ভাবে লেবেল ব্যবহার এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
২। মেসার্স জয় ফিলিং স্টেশন, মুরইল, আদমদীঘি, বগুড়া প্রতিষ্ঠানের পেট্রোল পরিমাপে গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায় এবং স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ হালনাগাদ করার তাগাদা প্রদান করা হয়।
৩। মেসার্স মুক্তা মিষ্টান্ন ভান্ডার, হাট নওগাঁ, সদর, নওগাঁ ;
৪। মেসার্স নওগাঁ দই ঘর, আরজী নওগাঁ, সদর, নওগাঁ ;
প্রতিষ্ঠানদ্বয় পরিদর্শন করা হয় এবং মোড়কের ওজন বাদ দিয়ে নিট ওজনে পণ্যসামগ্রী বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
৫। মজুমদার ফিলিং স্টেশন, সদর, নওগাঁ প্রতিষ্ঠানের ব্যবহৃত ওয়েব্রীজ স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণের তাগাদা প্রদান করা হয়।
৬। আজমেরী অয়েল এন্ড ফ্লাওয়ার মিল, সান্তাহার, আদমদীঘি, বগুড়া প্রতিষ্ঠানের সরিষার তেল পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ময়দা ও গমের ভূষি পণ্যের ওজন পরিমাপে সঠিক পাওয়া যায়।
৭। মেসার্স খুশি চিড়া ও মুড়ি মিল, নওহাটার মোড়, মহাদেবপুর, নওগাঁ প্রতিষ্ঠানের লাচ্ছা সেমাই পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৮। মেসার্স এমবি প্রোডাক্টস, সান্তাহার, আদমদীঘি, বগুড়া প্রতিষ্ঠানের লজেন্স পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযান বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া’র কর্মকর্তা প্রকৌ: অনিমেষ মজুমদার, সহকারী পরিচালক (মেট্রোলজি) এঁর নেতৃত্বে ও প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) এর সহযোগে পরিচালিত হয়।
জনস্বার্থে বিএসটিআই, বগুড়া’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট