1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহতঃআহত-২ - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহতঃআহত-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে একটি আটা বোঝাই মিনিট্রাক, মোটরসাইকেল ও টমটমের ত্রিমূখী সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে এবং দুই জন আহত হয়েছে।  মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বা নামকস্থানে এ  দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) ও টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)। জানাযায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামকস্থানে বগুড়া গামী একটি আটা বোঝাই মিনিট্রাক, নওগাঁ গামী একটি মোটরসাইকল ও বগুড়া গামী একটি টমটমের ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও তার শিশু কন্যা নিহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশের যৌথ অভিযানে নিহত ও আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষনা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এস মোস্তাফিজুর রহমান সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও দুই জন আহতের খবরটি নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট