1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন নামে কিশোর খুন - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ মামলার পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪ উল্লাপাড়ায় বিরোধী দলীয় হুইপ রফিক খানকে সংবর্ধনা প্রদান বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন নামে কিশোর খুন সিএমপি ডিবি (দক্ষিণ) বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাইকৃত ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ২,৫০,০০০/- টাকা উদ্ধারসহ ২ আসামী গ্রেফতার কেরানীগঞ্জ ভূয়া পুরুষ ও মহিলা ডিবি পুলিশ পরিচয়ধারী একজন গ্যারেজ ব্যবসায়ীকে অপহরণ সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর থেকে ৫ জন আটক ঢাকা জেলায় ৩ জন পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান বগুড়ায় ধর্ষণ মামলায় গ্রেফতার হিরো আলম! নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। ২৭,৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার করেছে খুলনা হরিণটানা থানা পুলিশ

বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন নামে কিশোর খুন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে তারাবীর নামাজ পড়তে গিয়ে মিলন হোসেন (১৭)নামে এক কিশোর দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল নিজ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হামলা চালানো হয়। তারাবীর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারলো অস্ত্র দিয়ে ছুুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যাকান্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মসজিদে নামাজ পড়তে গিয়ে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাবাসীরা বলেন,আমাদের এলাকায় এইধরনের ঘটনা কোনদিন ঘটেনি। এই ঘটনার সাথে যারাই জরিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট