1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া নন্দীগ্রামে যুব জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া নন্দীগ্রামে যুব জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ডিমলায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মিছিল অনুষ্ঠিত যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ১ টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি বর্ডার গার্ড সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রচারণায় এগিয়ে শাহপুর গ্রামে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে যশোর জেলার মাইক্রো, পিক-আপ, বাস ও ত্রিহুলার- লেগুনা মালিক সমিতি সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত যশোর জেলায় শিক্ষানবিশ হিসেবে যোগদানকৃত সহকারী পুলিশ সুপার (প্রবি) গণকে ফুলেল শুভেচ্ছা জানালেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন হাসপাতাল থেকে ফিরেই আকবর আলীর নির্বাচনী মাঠে বিএনপি নেতা আফছার

বগুড়া নন্দীগ্রামে যুব জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে যুব জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নন্দীগ্রাম শহীদ বীর মুগ্ধ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মনজুরুল ইসলাম রাজু, জেলা কমপরিষদ সদস্য আলহাজ আনোয়ারুল হক, নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. গোলাম রাব্বানী, নায়েবে আমির আব্দুল মালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা কমপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন যুক্তিবাদ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম জিহাদী, যুব বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন এবং প্রচার সম্পাদক আলহাজ ফজলুল হক। এছাড়া পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, বাইতুলমাল সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মোমিন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট