1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া শেরপুরে গরিব-অসহায়দের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈর থানার বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি যশোর কোতয়ালী থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক সাতক্ষিরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষন মামলার এজাহারনামীয় ২ জন আসামী গ্রেফতার : মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়া শেরপুরে গরিব-অসহায়দের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) এর উদ্যোগে উপজেলার শাহ্বন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী ও বাঘমারা গ্রামের গরিব ও অসহায় নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে ৬টি গাভী বিতরণ করা হয়েছে। ১৭ জানুয়ারী শনিবার সকালে সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে গাভী বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এটি শুধুমাত্র একটি সহায়তা নয়, বরং অসহায় মানুষের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার একটি কার্যকর উদ্যোগ। এই গাভী বিতরণ কর্মসূচি সুবিধাবঞ্চিত পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন, ইউপি সদস্য বকুল হোসেন, নবারন ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নুরে আলম শিবু। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মুঞ্জুরুল ইসলাম, আবু সাঈদ আশরাফ আলী, রিয়াজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপকারভোগী হিসেবে কলোনী ও বাঘমারা গ্রামের হাজেরা বেগম, লাভলী খাতুন, বাদশা মিয়া ও বাবুল ইসলাম ইউনুসসহ ৬ জনের হাতে গাভী তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট