1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহার পৌর এলাকায় চলছে চুরি, ছিনতাই ও ডাকাতি'র ঘটনা - নব দিগন্ত ২৪
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত

বগুড়া সান্তাহার পৌর এলাকায় চলছে চুরি, ছিনতাই ও ডাকাতি’র ঘটনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় প্রতি রাতেই কোথায়ও না কোথায়ও ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা । এ যেন চুরি,ছিনতাই,ডাকাতি’র সিরিজ।গত তিন দিনে শহরের বাসা, দোকান ও রাস্তায় ঘটেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা । এদিকে চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় শহরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । গত রোববার দিবাগত রাতে শহরের নামা পৌঁওতা মহল্লার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানার বাসার বেলকনির গ্রিল কেটে ৮/১০ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে দেশীয় অস্ত্র মুখে জিম্মি করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই রাতে স্টেশন এলাকায় লেবু মিয়া নামে এক বাদাম বিক্রেতা কাছে ২৫ শত টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এছাড়া গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপহার টাওয়ারে সামনে ন্যাটো ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরেও চুরির ঘটনা ঘটে। এছাড়া পৌর শহরের কলা বাগান নামক স্থানে প্রতি রাতেই ছিনতাই ঘটনা ঘটছে। সান্তাহার রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক জানায়, সান্তাহার ডাকবাংলোর পাশে তার ব্যবসা প্রতিষ্টান। গত শুক্রবার সারাদিন বেচা-কেনা করে তিনি রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা। গভীর রাতে চোরের দল দোকানের ভিতর রাখা অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে তিনি দাবী করেন। অপরদিকে মতি মিল স্টোরের মালিক মতিউর রহমান মতি জানান, একই রাতে সান্তাহারে নওগাঁ রোডের পাশে মনিকা মার্কেটে তার দোকানে গভীর রাতে চোরেরা দোকান ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রি তছনছ করে স্টীলের আলমারীতে থাকা প্রায় ৮০ হাজার টাকাসহ দলিল ও ব্যাংক চেকসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানার প্রতিবেশী নেহাল আহম্মেদ বলেন, আমার বাসার পাশে সোহেল রানার বাসার বেলকনি গ্রিলগেটে ৮/১০ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে বাসায় লোকজনকে দেশীয় অস্ত্র মুখে জিম্মি করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এসব ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট