1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা রকি গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বগুড়া সান্তাহারে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা রকি গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের নাশকতার মামলায় রেজাউল ইসলাম রকি (৩৬) কে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম রকি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার সাহাপাড়া মহল্লার এস এম লুৎফর রহমানের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সান্তাহার পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, গত ১৯ আগষ্ট সোমবার রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড় নামক স্থানে যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২১ আগষ্ট) রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসিক হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় ৭৭জনের নাম সহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে রেজাউল ইসলাম রকি গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে এস এম মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক লীগের নেতা রেজাউল ইসলাম রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট