1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার একজন গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার একজন গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ১৯ দিন পর গাজিপুরের কাশিমপুর এলাকায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় মুল অপহরণকারী সোহেল (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে। এছাড়া উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে হাজির করা হলে জবানবন্দী রেকর্ডের পর ভিকটিমকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয় সোহেল। কিন্ত সোহেলের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি সোহেলের পরিবারকে জানানো হয়। এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল।
এ অবস্থায় ১২ অক্টোবর বিকেল ৪টায় বাড়ির উদ্যেশে বিদ্যালয় থেকে বের হয়ে গেটের অদুরে মন্দিরের সামনের রাস্তায় পৌছলে সোহেল ও তার লোকজন ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় সোহেল সহ ৩জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে গাজিপুরের কাশিমপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট