1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম - নব দিগন্ত ২৪
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়া শহরের জামিলনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের হামলায় মো. আলাল শেখ (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। আহত আলাল শেখ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলাল শেখ বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মেরু শেখের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারের শ্যালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে ফতেহ আলী বাজার কমিটির নির্বাচনে ভোট দিতে যান আলাল শেখ। সেখান থেকে ফেরার পথে জামিলনগর এলাকায় একদল দুষ্কৃতকারী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ব্রেকিং নিউজ
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম জানান, পূর্ব শত্রুতার জেরে একজন আহত হওয়ার খবর পেয়েছি। তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্ত করতে মাঠে কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট