1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত - নব দিগন্ত ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় ওভার ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম মো: মামুন(৩৮)। নিহত অটোরিকশা চালক মামুন (৩৮) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দু পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী (৪০) গুরুতর আহত হন। বগুড়ার হাইওয়ে পুলিশের এস আই শহীদ বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক ওভার ব্রীজে ওঠার সময় সামনে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মামুন (৩৮) মারা যান। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়। বগুড়ার হাইওয়ে পুলিশের এসআই শহীদ জানান অজ্ঞাত নামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে অটোরিকসা চালক মামুন নিহত ও যাত্রী মুক্তার আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট