
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) ইয়াকুব আলীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গত ০৫/১২/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২০.৫০ ঘটিকা হতে ২১.০৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া দক্ষিণপাড়া, নাজিরাবাগ এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী
১। মোঃ মিরাজ শেখ (৪৪), পিতা- মোঃ আবুয়াল শেখ, সাং- পশ্চিম ডুমরিতলা, ডাক- শারিকতলা, থানা- পিরোজপুর সদর, জেলা- পিরোজপুর; বর্তমান ঠিকানা- দক্ষিণপাড়া, নাজিরাবাগ, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা
কে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে একই তারিখ রাত ২২.২০ ঘটিকা হতে ২২.৩৫ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন শহীদনগর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী
২। মোঃ আবেদ আলী (৪৬), পিতা- মৃত রুস্তম আলী, সাং- জিনজিরা, শহীদনগর, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা
কে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।