1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে রাতের আঁধারে বালু উত্তোলন, এলাকাবাসীর ধাওয়া—পুড়িয়ে দেওয়া হলো ড্রেজার লাইভে হুমকি দেন ড্রেজার মালিক ওবায়দুল ফরাজী - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মাদারীপুরে রাতের আঁধারে বালু উত্তোলন, এলাকাবাসীর ধাওয়া—পুড়িয়ে দেওয়া হলো ড্রেজার লাইভে হুমকি দেন ড্রেজার মালিক ওবায়দুল ফরাজী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয়দের ধাওয়ায় পালিয়েছে একদল চিহ্নিত বালু ব্যবসায়ী। শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত এলাকাবাসী বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কয়েকটি ট্রলারে করে কুমার নদ থেকে বালু উত্তোলন চলছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সংগঠিত হয়ে ঘটনাস্থলে গেলে মুহূর্তেই ড্রেজার কর্মীরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। তবে ফেলে যাওয়া একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ড্রেজার মালিক পরিচয় দেওয়া ওবায়দুল ফরাজী স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মাদারীপুরে কর্মরত স্থানীয় সাংবাদিক সোহেল শিকদার তাঁর ফেসবুক পোস্টে জানান, “লাইভে এসে সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ড্রেজার মালিক। বিষয়টি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্ব সহকারে দেখা উচিত।”

এদিকে এ ধরনের প্রকাশ্য হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা। তারা প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে শিরখাড়া ইউনিয়নের স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, “নদী থেকে অবৈধ বালু উত্তোলন দীর্ঘদিন ধরে চলছে। এলাকাবাসী বারবার বাধা দিলেও কোনো ফল হচ্ছে না। প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দরকার।”

অপরদিকে, জেলার পরিবেশবাদী সংগঠনগুলো এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট