1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরের তিন আসনে লড়ছেন ২৮ প্রার্থী - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

মাদারীপুরের তিন আসনে লড়ছেন ২৮ প্রার্থী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর ব্যুরো প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন প্রার্থী। তারা হলেন— বিএনপির নাদিরা আক্তার, জামায়াতে ইসলামীর সরোয়ার হোসেন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আকরাম হোসেন, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, লেবার পার্টির হাফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির আব্দুল আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। এ আসনে মোট ১৩ জন মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ১১ জন।
মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তারা হলেন— বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মোহিত হাওলাদার মুহিত, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতান্ত্রিক দল বাসদের দিদার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিল্টন বৈদ্য, শহিদুল ইসলাম খান, কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম। এ আসনে মনোনয়নপত্র কিনেছিলেন ১৪ জন।
এছাড়া মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। তারা হলেন— বিএনপির আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, খেলাফত মজলিসের হুজাইফা মোল্লা, সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান পলাশ ও আমিনুল হক। এ আসনে মোট ১০ জন মনোনয়নপত্র কিনেছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট