1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছায় উপজেলার ডাকবাংলা মোড় সংলগ্ন জামায়াতে ইসলামী’র উপজেলা কার্যালয় উদ্বোধন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

যশোর ঝিকরগাছায় উপজেলার ডাকবাংলা মোড় সংলগ্ন জামায়াতে ইসলামী’র উপজেলা কার্যালয় উদ্বোধন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার ডাকবাংলা মোড় সংলগ্ন নতুন কার্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা–ঝিকরগাছা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। উদ্বোধন শেষে তিনি বলেন,
“ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘একে অপরের হাত ধরি, অন্যায়মুক্ত সমাজ গড়ি’—এই শ্লোগানকে সামনে রেখে আমরা সত্য-ন্যায়ের পক্ষে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, নতুন কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে ঝিকরগাছা উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে এবং এখান থেকেই এলাকার মানুষের অধিকার ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ পরিচালিত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
অধ্যাপক মাওলানা আরশাদুল আলম বলেন, “জামায়াতে ইসলামী শান্তি, মানবতা ও ন্যায়পরায়ণতার রাজনীতি করে থাকে। নতুন কার্যালয় সংগঠনকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের আস্থা অর্জনে সহায়তা করবে।”
অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “একটি সংগঠনের শক্তি তার আদর্শ ও নৈতিকতা। এই কার্যালয় থেকে ইতিবাচক সামাজিক পরিবর্তনের কর্মসূচি আরও গতিশীল হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর মূল শক্তি হলো জনগণ। তাদের দাবি ও প্রয়োজনের জায়গায় কাজ করাই আমাদের দায়িত্ব। নতুন কার্যালয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, নারী ও যুব সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং ভবিষ্যত সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

উদ্বোধনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনা বিরাজ করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট