1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের ১০ বছর পূর্তি উদযাপন - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের ১০ বছর পূর্তি উদযাপন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
হাজী মোহাম্মাদউল্ল্যাহ সুপার মার্কেটে অবস্থিত বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার (BMDC) তাদের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি বেনাপোল ও আশপাশের মানুষের নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে কাজ করে আসছে।

২৯শে নভেম্বর শনিবার ১১ ঘটিকায় নিজস্ব চেম্বারে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সূরা আশ-শুআরার (২৬:৮০) আয়াত
“আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।” পাঠ করা হয়। পরে রাসূলুল্লাহ (সা.)-এর হাদিস—
“তোমরা চিকিৎসা গ্রহণ করো। তবে জেনে রেখো, রোগমুক্তি একমাত্র আল্লাহ তাআলার হাতে।” উদ্ধৃত করে চিকিৎসা সেবার মানবিকতা ও ধৈর্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল মজিদ, ডা. আব্বাস উদ্দিন, মুফতি আলমগীর হোসাইন, ডা. নওরিন পলি, যশোর মাতৃ সেবা ক্লিনিকের মনিরুল ইসলাম, ডা. আব্দুর রাজ্জাক, ডা. নজরুল ইসলাম, ডা. আব্দুল বারীসহ আরও অনেকে।

বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইব্রাহীম শেখ রুবেল বলেন—
“মানুষের বিশ্বাস ও ভালোবাসায় আমরা আজ ১০ বছরের এই মাইলফলকে পৌঁছেছি। ভবিষ্যতে আরও আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে BMDC নিরন্তর কাজ করে যাবে।”

দোয়া মাহফিলে ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য, সংশ্লিষ্টদের কল্যাণ এবং রোগীদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সেবা কর্মীদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। শেষে কেক কাটা, ও সকলের মাঝে খাবার বিতরণ সহ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট