1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল মহাসড়কে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত আহত ১ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোর বেনাপোল মহাসড়কে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত আহত ১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ চয়ন হোসেন (২০) নামে এক যুবক নিহত এবং অপর মোঃ শাহিন (১৮) নামে এক তরুণ আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮টা সময় বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে। মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়।

এ দুর্ঘটনায় বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের গ্রামের মোঃ মুকুল হোসেনের ছেলে, মোঃ চয়ন হোসেন নিহত এবং বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের মোঃ শাহজালালের ছেলে, মোঃ শাহিন গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক চয়ন হোসেন কে মৃত ঘোষণা করেন।

পরে আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রাক (নং: যশোর-ট-১১-৫৯০২) এবং মোটরসাইকেল জব্দ করেছে। তবে ট্রাক চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট