1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ১ টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি বর্ডার গার্ড - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি যশোর কোতয়ালী থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক সাতক্ষিরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষন মামলার এজাহারনামীয় ২ জন আসামী গ্রেফতার : মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর

যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ১ টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি বর্ডার গার্ড

মনা যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৯,ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবি এর অধীনস্থ বেনাপোল বিওপির সুবেদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পাশ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্রের চালানটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড ভিএল গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

প্রেরক:-
মো মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধি।
তারিখ:-০৯/০২/২৬
মোবা:- ০১৭২২৩৫১৩৮

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট