1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী চোরাই মালামাল উদ্ধারসহ একজন গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

রাজধানী চোরাই মালামাল উদ্ধারসহ একজন গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে একটি বাসায় চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রকিব হোসেন (৩৫)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান মিরপুর-২, মায়াকাননের বাসা নং ৫/ই, ৭-খ এর ৫ম তলায় একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত ১৮ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মোঃ রকিব হোসেন নামের এক ব্যক্তি তাদের সাথে থাকার জন্য ওই ফ্ল্যাটে ওঠেন। পরে ২০ জুলাই নাহিদ ও মেহেদী ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে গ্রেফতারকৃত রকিব সেই বাসায় থাকায় একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়ি, একটি স্বর্ণের আংটি ও মানিব্যাগে থাকা নগদ ২২ হাজার টাকাসহ চুরি করে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মোঃ নাহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় নড়াইল জেলার লোহাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে রকিবকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চুরিকৃত ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়ি ও মানিব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিযাধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট