1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রাজধানী দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ০৪ আগষ্ট ২০২৫ খ্রি.

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামী হুমায়ুন কবির ওরফে রনি (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি একজন পেশাদার দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি। সে তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা করতো। তার বিরু্দ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট