1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীনগরে দগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার স্বজনদের দাবি হত্যা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি যশোর কোতয়ালী থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক সাতক্ষিরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষন মামলার এজাহারনামীয় ২ জন আসামী গ্রেফতার : মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর

রাণীনগরে দগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার স্বজনদের দাবি হত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগর উপজেলার হরিপুর গ্রামে এক গৃহবধূ বাসন্তী রাণী (২৫) নিহত অবস্থায় আগুনে দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বাসন্তী রাণীর শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাসন্তী রাণী প্রবাসী উৎপল চন্দ্রের স্ত্রী। স্বজনদের দাবি, তার মৃত্যু স্বাভাবিক দুর্ঘটনা নয়, হত্যার পর লাশ আগুনে দগ্ধ করা হয়েছে বলে দাবি করে স্বজনরা

বাসন্তীর শ্বশুর কৃষ্ণবন্ধু ওরফে মুন্টু জানিয়েছেন, সোমবার সকালেই তারা মাঠে আলু তোলার জন্য গিয়েছিলেন। বাড়িতে শুধু বাসন্তী ছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে তাকে ফোন করে যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি। পরে বাড়িতে এসে দেখতে পান চুলার পাশে তার দগ্ধ দেহ। প্রতিবেশীদের ডাকে ঘটনাস্থলে পৌঁছায় তারা। মুন্টু মনে করছেন, সম্ভবত চুলায় ভাত গরম করার সময় দুর্ঘটনায় আগুন ধরে গেছে বলে ধারণা করা হয়

বাসন্তীর ছোট বোন লক্ষী রাণী বলেন, “কিছুদিন আগে শাশুড়ি মারা গেছেন। মাত্র তিন বছরের এক কন্যা সন্তান নিয়ে শশুরের সঙ্গে বাস করছিলেন বাসন্তী। স্বামীর সঙ্গে পারিবারিক এবং মোবাইল ফোনে কথার কারণে ঝগড়া চলত। রোববার বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলেছিলেন। এখন তার এমন মৃত্যু শুনে আমরা স্তম্ভিত।

মামা গোপেস চন্দ্র দাবি করেন, “বাসন্তীকে হয়তো হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে। সাধারণভাবে আগুনে দগ্ধ হলে বাঁচার চেষ্টা দেখা যায়, কিন্তু তার দেহে এমন কোন চিহ্ন নেই।” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন পুলিশ এর কাছে

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার প্রাথমিকভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট