1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীশংকৈলে ১৯ দুঃস্থের হাতে যাকাত তহবিলের চেক তুলে দিল ইসলামী ফাউন্ডেশন - নব দিগন্ত ২৪
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দিঘীরপাড় খাল ও খাড়াকান্দি খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক পাইকগাছায় অপহরণ মামলা ধোঁয়াশা: প্রধান আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তৎপর বাংলাদেশ পুলিশ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তৎপর বাংলাদেশ পুলিশ সাতক্ষিরা কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ ভারতে আটক ৭ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর বগুড়া আদমদীঘিতে বিএনপি নেতা টিকনের ঈদ সামগ্রী পেলেন শতাধিক অসহায় দুস্থ কর্মী সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহ ভাজন নারীকে তল্লাশি করে গাঁজা উদ্ধার

রাণীশংকৈলে ১৯ দুঃস্থের হাতে যাকাত তহবিলের চেক তুলে দিল ইসলামী ফাউন্ডেশন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১৯ জন অসচ্ছল নারী-পুরুষের মাঝে মোট ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকার চেক প্রদান করা হয়। প্রত্যেক উপকারভোগী পেয়েছেন ৯ হাজার ৩০০ টাকা করে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও যাকাত কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান ফরহাদ, কমিটির সদস্য আনিসুর রহমান, মডেল মসজিদের কেয়ারটেকার আমিরুল ইসলাম, বেলায়েত হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং ব্যবসায়ী আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউএনও খাদিজা বেগম বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার চেতনা জাগ্রত করে। সমাজের সামর্থ্যবান মানুষের যাকাতের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান কিছুটা হলেও উন্নত করা সম্ভব। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সঠিকভাবে যাকাত বণ্টনের মাধ্যমে সমাজে দারিদ্র্য কমিয়ে আনা সম্ভব। তিনি বিত্তবানদের নিয়মিত যাকাত প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট