1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রানীশংকৈলের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

রানীশংকৈলের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও শহরে বসবাসরত এক কিশোরী শিক্ষার্থীর আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে হানাতুন নেছা কেয়া (১৫) নামের ওই শিক্ষার্থীকে নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, সে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে।

নিহত কেয়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামে হলেও পড়াশোনার সুবিধার্থে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌর এলাকার হাজীপাড়ায় একটি মেসে অবস্থান করছিল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় বিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও হতাশা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট