1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
**রামগড়ে ৩১ দফা বাস্তবায়নে জিয়া পরিষদের লিফলেট বিতরণ শুরু** **“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” স্লোগানে মাসব্যাপী প্রচার কার্যক্রম** - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

**রামগড়ে ৩১ দফা বাস্তবায়নে জিয়া পরিষদের লিফলেট বিতরণ শুরু** **“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” স্লোগানে মাসব্যাপী প্রচার কার্যক্রম**

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

**মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:**
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি। রামগড় উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে পৌর এলাকার বাজার ও জনবহুল স্থানে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

গতকাল বুধবার (৩০ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় বাজারের হাই প্লাজা শপিংমল থেকে কমপাড়া পর্যন্ত সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

লিফলেট বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেফায়েত উল্ল্যাহ, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জিয়া পরিষদের নেতৃবৃন্দ বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।” তারা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে চলমান আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ শাহাজালাল নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ১নং রামগড় ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম ও সদস্য সচিব কামরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না ও সদস্য সচিব মোঃ রানা সহ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট