1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার জামায়াতে ইসলামী শহর শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক প্রারম্ভিক সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারঃ ডিবি যশোরের অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ ০৩ জন আটক পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোরের পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে যশোর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ শ্রমিকদের মুখে হাসি—ঈদের পাঁচ দিন আগেই বেতন’ বোনাস পরিশোধ সলঙ্গা ইউনিয়নে ২৭৬০ জন হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বগুড়া শেরপুর রানীরহাট বাজার সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর বগুড়া আদমদীঘিতে যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল: শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ভিডিও ভাইরাল হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৫ মার্চ ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৪:০৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার “সি” সার্কেল এর সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবজেল হোসেন এর নেতৃত্বে থানা এলাকায় রাত্রিকালিন চেকপোস্ট ও বিশেষ অভিযান-৫ ডিউটি করাকালে এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন ঠাকুরবাড়িরটেক সাকিনস্থ সীম গ্রুপ এর কোয়ার্টার সংলগ্ন দক্ষিণে বাউন্ডারীকৃত পরিত্যক্ত ঝোপঝাড় এর মধ্যে বিপুল পরিমাণ মাদকের চালান কতিপয় মাদক ব্যবসায়ী নিজ হেফাজতে রেখে পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে। উক্ত সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ফোর্সসহ স্থানীয় জনতা নিয়ে রূপগঞ্জ থানাধীন ঠাকুরবাড়িরটেক সাকিনস্থ সীম গ্রুপ এর কোয়ার্টার সংলগ্ন দক্ষিণে বাউন্ডারীকৃত পরিত্যক্ত ঝোপঝাড় এর সামনে পৌছালে কতিপয় মাদক ব্যবসায়ী ঘটনাস্থল হতে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৪৫০ (চারশত পঞ্চাশ) বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ (ষাট) কেজি গাঁজা জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীসহ স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া আসামীদের নাম-ঠিকানা ১। জুয়েল প্রধান (৪০), পিতা: আমিনউদ্দীন প্রধান, ২। মেরাজ মিয়া (৩৬), পিতা-ইউনুস ফকির, ৩। রাসেল মিয়া ( ৪০) পিতা-রফিকুল ইসলাম, ৪। সজীব মিয়া (২৫), পিতা -আমজাদ হোসেন, সর্ব সাং-লাভরাপাড়া, ইউপি-ভুলতা, থানা রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বলে প্রকাশ করে। পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট