1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
লালপুরে ৩৩ স্বাস্থ্যকর্মীর বেতন  বন্ধ,মানবেতর জীবনযাপন  - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

লালপুরে ৩৩ স্বাস্থ্যকর্মীর বেতন  বন্ধ,মানবেতর জীবনযাপন 

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের আওতায় ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩৩ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সাত মাস ধরে বেতন বন্ধ হয়ে আছে। এতে করে পরিবার-পরিজন নিয়ে মানবেতর  জীবন যাপন করছেন তারা। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অসহায় গরিব মানুষের চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই, কিশোর-কিশোরী ও নববিবাহিত দম্পতিদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে ৩৩ জন সিএইচসিপি (স্বাস্থ্যকর্মী) নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 

কিন্তু গত ২০২৪ এর জুন মাস থেকে স্বাস্থ্যকর্মীরা বেতন পাচ্ছেন না। ঢাকায় তাদের

আন্দোলনের মুখে গত ২০ আগস্ট অন্তর্বর্তী সরকার সিএইচসিপিদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দেয় এবং গত বছরের ১৮ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে। 

তারপরও গত ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্প খাত কিংবা রাজস্ব খাত থেকে 

তাদের কোনো বেতন-ভাতা ছাড় করা হয়নি। 

এ বিষয়ে বড়বাদকয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিউটি খাতুন জানান, আমরা প্রতি মাসে ক্লিনিকে অনেক প্রসূতি মায়ের স্বাভাবিক ডেলিভারি করিয়ে থাকি। ২০১৭ সালে অসহায় এক গর্ভবতী মায়ের স্বাভাবিক ডেলিভারি করার জন্য নিজে পুরস্কারও পেয়েছি। কিন্তু গত সাত মাস ধরে বেতন না পাওয়ায় নিজের পরিবারের সেবা করতে পারছিনা। বরং পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এ কে এম শাহাব উদ্দিন বেতন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, “সারা দেশব্যাপী সিএইচসিপিদের বেতন বন্ধ আছে, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমস্যাটির সমাধান হবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট