1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিআইডি প্রধানের সাথে ইতালির পুলিশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সিআইডি প্রধানের সাথে ইতালির পুলিশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সঙ্গে ইতালির পুলিশ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে তথ্য বিনিময়, সর্বোত্তম চর্চা (best practices) ভাগাভাগি এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইতালির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন —
Mr. Giuseppe Di Giovanni, Migration Attaché, Embassy of Italy;
Commissioner Dr. Mario Sacco, Centrale Operations Service;
Inspector Vito Patriss, Matera Police HQ; এবং
Superintendent Manuela Scipioni, Palermo Police HQ।

আলোচনায় উভয় পক্ষই মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে সিআইডি’র পক্ষে — জনাব আলী আকবর খান, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম শাখার প্রধান), জনাব মোঃ একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম), জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা, বিশেষ পুলিশ সুপার (সিরিয়াস ক্রাইম), এবং
জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (ট্রাফিকিং ইন হিউম্যান বিইংস) ছাড়াও সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট