1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ০১টি পিকআপ গাড়িসহ চোরাইকৃত ১৩০ কার্টুন রাবার (ইলাস্টিক) উদ্ধার ও চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ০১টি পিকআপ গাড়িসহ চোরাইকৃত ১৩০ কার্টুন রাবার (ইলাস্টিক) উদ্ধার ও চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ০৫/০৮/২০২৫ তারিখ ভোর ০৫:০৫ ঘটিকা হতে ০৫:৪৭ ঘটিকার মধ্যে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও গুরা মিয়া হাসপাতালের পিছনে রয়েল এপ্সরিজ লিংক এর গোডাউন হইতে একটি তিন টনের সাদা পিকআপ’সহ ০৫/০৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর গোডাউনের তালা ভেঙ্গে গোডাউনে প্রবেশ পূর্বক ১৩৪ কার্টুন রাবার (ইলাস্টিক), যার মোট মূল্য-১২,৮৬,৪০০/-টাকা হবে চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০৮/২০২৫ খ্রিঃ রুজু হয়।

মামলা রুজুর হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম, এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন-১, এসআই(নিঃ) মোস্তফা কামাল, এসআই(নিঃ) কাজী আবিদ হোসেন, এএসআই মোঃ নাছির’দের সমন্বয়ে গঠিত অভিযানিক দল গোপনসূত্রের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার একপর্যায়ে অভিযানিক টিম জানতে পারে যে, চোরাই চক্রের সদস্যরা চোরাই মালামাল বিক্রয়ের উদ্দেশ্য বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকায় অবস্থান করতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে অভিযানিক টিম বায়েজিদ থানাধীন আল-আমিন মসজিদের সামনে অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের ০৩ টনের পিকআপ গাড়ী যার রেজি নং- ঢাকা মেট্রো-ঠ-১১-৪২৩১ সহ আসামী ০১। মোঃ আমিনুল ইসলাম (২৮), ০২। মোঃ ইয়াসিন রিফাত (২১), ০৩। মোঃ রিয়াজ (৩৮) দের’কে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে ১৩০ কার্টুন রাবার (ইলাস্টিক) উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট