1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ ১ যুবক আটক। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ ১ যুবক আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করা হয়েছে।আজ শনিবার (১৩ ডিসেম্বর ) সকালে বেলকুচি থানার এসআই শামছুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া বেরীবাঁধ সংলগ্ন এলাকায় সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিনের বাড়ির সামনে
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মিশুক গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মিশুক গাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ শাহ আলম (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত শাহ আলম এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া গ্রামের পরস সরকারের ছেলে।
উদ্ধারকৃত গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ঘটনায় মিশুকে থাকা আরো দুই ব্যক্তি আগেই নেমে যায়। মিশুকে থাকা আটককৃত যুবককে গাঁজাসহ থানায় আনা হয়। তারপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। কামারখন্দ সার্কেল (এএসপি) রবিউল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে জানান,জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক, অস্ত্র ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট